ঢাকা সেনানিবাসের শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ থেকে এ বছর সর্বমোট ৪৫৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। শতভাগ পাস করা এই শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ৩৪২ জন জিপিএ ৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগে ৩৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ ৩১৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৮ জন।
গতকাল মঙ্গলবার পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন খান প্রত্যেক কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন। সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ শহীদুজ্জামান খান, উপাধ্যক্ষবৃন্দ, শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
