জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া স্কুলমাঠে বিএনপির দুই গ্রুপ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আহ্বান করায় ভাংবাড়িয়া গ্রামে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল রবিবার গ্রামের স্কুলমাঠে জেলা বিএনপির একাংশের সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস গ্রুপ ও জেলা বিএনপির অপর অংশের সাধারণ সম্পাদক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু গ্রুপ পৃথক সভা আহ্বান করে। একই স্থানে উভয় গ্রুপ অনুষ্ঠান আহ্বান করায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ভাংবাড়িয়া স্কুলমাঠে ১৪৪ ধারা এবং গ্রামে বিএনপির সভায় নিষেধাজ্ঞা জারি করেন।
