আজকের রাশিফল

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ১৭:১৮
১৩ আগস্ট, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আজ ২৯ শ্রাবণ, ১৪২০ বঙ্গাব্দ এবং ৫ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ১ ও ৪। শুভবার রবিবার। শুভরত্ন রুবী। প্রকৃতিগতভাবে আপনি :বুদ্ধিদীপ্ত ও স্বাধীনচেতা। নিজের মত ও পরিকল্পনা অনুসারে চলতে চান। সৃজনশীলতা ও উদ্ভাবনী গুণ আছে আপনার। নিয়ম- শৃংখলা ও গতানুগতিকতার প্রতি রয়েছে আপনার অনীহা। জীবন জগত্ ও ধর্ম সম্পর্কে আপনার চিন্তা একটু আলাদা। আপনি অনেকটা খেয়ালী ও সেন্টিমেন্টাল। অস্থিরতা, ধৈর্যহীনতা ও বেপরোয়া মনোভাব আপনার সাফল্যের অন্তরায় হতে পারে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:আলফ্রেড হিচকক, আইনবেত্তা রুডলফ ডন গিনস্ট, পদার্থ বিজ্ঞানী জর্জ স্টোক, প্রাণী বিজ্ঞানী সালভেদর লুরিয়া, সম্পাদক হাবিবুল বাশার, নার্গিস পারভীন, নুসরাত ইসলাম। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ হঠাত্ উত্তেজিত হয়ে উঠতে পারেন। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। কারো পরামর্শে বিভ্রান্ত না হয়ে নিজের মতো করে নিজে কাজ করুন। পড়াশুনার ব্যাপারে কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংক আছে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কোনো কারণে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ একাউন্টস সার্ভিসের লোকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। কোনো কারণে মানসিক উদ্বেগের সম্মুখীন হতে পারেন। শিল্পী-সাহিত্যিকদের জন্য সময় অনুকূল থাকবে। সৃজনশীল কাজে সুনাম ও সাফল্য পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। অকারণ ব্যয় পরিহার করতে পারলেই ভালো করবেন। কাজরে চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করবেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন। আজ প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ দিনটি সামগ্রিকভাবে মিশ্র সম্ভাবনাময়। কোনো ঘটনায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কেউ আজ আপনাকে ঠকাবার চেষ্টা করবে। পারিবারিক কোনো ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বাণিজ্যিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। তর্ক-বিতর্ক এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব হাতে আসতে পারে। বুদ্ধি খাটিয়ে কাজ করলে সাফল্য পাবেন। কারো দুর্ঘটনায় দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কবি- সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতি আশা করা যায়। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। পরোপকারিতায় আনন্দ পাবেন। বিপরীত লিঙ্গের কারো দ্বারা উপকৃত হতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। আজ অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। মিথ্যা দুর্নামের সম্মুখীন হতে পারেন। মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার আশংকা আছে । ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। হঠাত্ কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় সাফল্য আসতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। আর্থিক দিক ভালো যাবে। নিজের ভুলের জন্য কোনো কাজের ক্ষতি হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল যাবে না। ট্রেড ইউনিয়ন সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। চঞ্চলতা পরিহার করুন। ঘনিষ্ঠ কারো জন্য আর্থিক ব্যয়ের সম্মুখীন হতে পারেন। পত্র যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। অসত্সঙ্গে জড়িয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার বিরুদ্ধে আজ কোনো বদনাম রটতে পারে। ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার আশংকা আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। যৌথ পরিবারে কোনো বিষয়ে মতানৈক্য দেখা দিতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। বিনোদন শুভ।