জোকস

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ১৭:৪৪
 তিন বন্ধু একটি বিল্ডিংয়ের ১০৮ তলায় থাকে। তারা তিনজন প্রতিদিন লিফট দিয়ে বাসায় আসা যাওয়া করে। একদিন লিফট নষ্ট হয়ে যায়। তাই তাদের সিঁড়ি দিয়ে আজ উঠতে হবে। তখন এক বন্ধু বলল, ‘আমাদের মধ্য হতে দুইজন দুইটা হাসির গল্প বলবে, আর একজন একটা কষ্টের গল্প বলবে। তাহলে আমরা গল্পগুলো এনজয় করতে করতে ১০৮ তলায় পৌঁছে যাব। প্রথম জন একটা হাসির গল্প বলল, তারা ৪৫ তলায় পৌঁছে গেল। আর একজন আরেকটি হাসির গল্প বলল, তারা ৯৯ তলায় পৌঁছে গেল।’ সবশেষে তৃতীয় জন বলল, ‘কষ্টের গল্প আর কি বলব, আমরা তো ফ্ল্যাটের চাবিটাই নিচে গাড়িতে ফেলে এসেছি!!!’  প্রেমিক :আমার প্রেমে পড়ার আগে আর কারো সঙ্গে প্রেম হয়েছিল তোমার? (প্রেমিকা চুপ।) প্রেমিক :কথা বলছ না যে? রাগ করলে? প্রেমিকা :না রাগ করি নি, আমি গুনছি।  :কমিশনার সাহেব বাসায় আছেন? :কেন? :আমার একটা চারিত্রিক সার্টিফিকেট দরকার । :তিন মাস পরে আসেন, উনি একটা কেসে ছয় মাসের জন্য জেলে আছেন!  এক লোক হন্তদন্ত হয়ে ডাক্তারের কাছে এসে বলল— :ডাক্তার সাহেব, সর্বনাশ হয়ে গেছে! কাল রাতে আমি স্বপ্ন দেখেছি আমি ইয়াবড় একটা শসা খেয়ে ফেলেছি! :আরে! এতে চিন্তার কী আছে? :না মানে, সকালে ঘুম থেকে ওঠার পর আমার পেট ভীষণ ব্যাথা করছে আর কোলবালিশটাও খুঁজে পাচ্ছি না।