কৌতুক লিখবে কম্পিউটার

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ১৭:৪৬
কম্পিউটার করতে পারে না, এমন কাজ এখন আর নেই বললেই চলে। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সফটওয়্যার এবং প্রোগ্রামিংয়ের ব্যবহারে এই ব্যবহার দিন দিন বাড়ছেই। এবারে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন একটি কম্পিউটার তৈরি করেছেন, যেটি কি না নিজে থেকেই ছোট ছোট কৌতুক লিখতে পারবে। এক লাইনের এই কৌতুককর কথাগুলো শেষ হয় বেশ চমক নিয়ে, যাকে কমেডির অন্যতম প্রধান একটি ধরণ হিসেবে মনে করা হয়। পুরুষ এবং নারীকে ঘিরেই এই কৌতুকগুলো তৈরি করতে সক্ষম কম্পিউটারটি। অ্যাসোসিয়েশন ফর কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিকের বার্ষিক সম্মেলনে একে হাজির করবেন গবেষণার সাথে সংশ্লিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ডেভিড ম্যাথিউস।