‘কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন শওকত ওসমান’

আপডেট : ১৫ মে ২০১৯, ০০:২৮

ইত্তেফাক রিপোর্ট

বাংলা সাহিত্যে শওকত ওসমান চির স্মরণীয় এক নাম। তার কাছে মানবতাই ছিল জীবনের সবচেয়ে বড় আদর্শবোধ। তাই তার চেতনাকে ধারণ করে আপন মাটির প্রতি ঋণ পরিশোধে দায়িত্ব পালন করতে হবে সবাইকে। এভাবেই কালজয়ী লেখক শওকত ওসমানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় তার মূল্যায়ন করলেন বক্তারা।

গতকাল মঙ্গলবার শওকত ওসমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ। সকালে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল পরিষদের সভাপতি ভাষা সংগ্রামী ডা. আহমদ রফিকের সভাপতিত্বে পিতার স্মৃতিচারণ করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্র­ী স্থপতি ইয়াফেস ওসমান। শওকত ওসমানের বর্ণিল জীবন নিয়ে কথা বলেন জাতীয় কারিকুলাম ও টেক্সট বুক বোর্ডের (এনসিটিবি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক কফিল উদ্দিন আহাম্মদ, এনসিটিবির সদস্য অধ্যাপক রতন সিদ্দিকী, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মান্নান ইলিয়াস। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক দিপু সিদ্দিকী।