ওসমানীনগরে ছেলে ও পুত্রবধূর নির্যাতনে বাড়ি ছাড়লেন বৃদ্ধা

আপডেট : ১৫ মে ২০১৯, ০০:২৮

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

সিলেটের ওসমানীনগরে ছেলে ও পুত্রবধূর নির্যাতনে সইতে না পেরে এক বৃদ্ধ মা গৃহ ছাড়া হয়েছেন। নির্যাতনের শিকার ছয়ফুল বেগম (৮০) ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. আনিছুর রহমানের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

নির্যাতনের শিকার ওই বৃদ্ধা জানান, দীর্ঘদিন থেকে ছেলে নেপুর ও তার স্ত্রী সুজনা বেগমের নির্যাতনের কারণে নিজ বসত ঘরে থাকতে পারছিলেন না। বাধ্য হয়ে নিজের মেয়েদের বাড়িসহ আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। গত রবিবার বৃদ্ধা বাড়িতে গিয়ে বসত ঘরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ছেলে নেপুর ও তার স্ত্রী সুজনা বেগম তাকে বেধড়ক মারপিট করে। বৃদ্ধার দুই মেয়ে তাকে বাঁচাতে গেলে তাদের উপরও তারা হামলা করা হয়। তাই বাধ্য হয়ে তিনি ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে ইউএনও’র নিকট অভিযোগ দিয়েছেন। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, এ বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।