প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দেশে বর্তমানে দু’টি ধারা চলছে, একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অপরটি স্বাধীনতা বিরোধী শক্তি। আওয়ামী লীগের দায়িত্বশীল পর্যায়ের কারো কারো দুর্বল নেতৃত্ব এবং কোন কোন এমপির কর্মীদের অবমূল্যায়ন করে দুর্নীতি-অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়ার কারণে বিরোধী শিবির আজ শক্তিশালী হয়েছে। তিনি গত শুক্রবার খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী এলাকার জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ সব কথা বলেন।
তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতির চিত্র অনুধাবন করে আগামী নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নেবেন। সকল বিভেদ ভুলে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা রঘুনাথ রায়, বিনয়কৃষ্ণ রায়, অধ্যক্ষ আব্দুল্ল¬াহ ফকির প্রমুখ।
