পিরোজপুরে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২১:৪৮
৮ বছরের এক শিশু ধর্ষণের দায়ে মোস্তফা বেপারী (৩০) নামে এক যুবককে আদালত যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব গোস্বামী গত রবিবার এ আদেশ দেন। মোস্তফা পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগড়া গ্রামের আরব আলী বেপারীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে, আসামি মোস্তফা ২০১০ সালের ১৭ জুন মধ্যরাতে জিয়ানগর উপজেলার টগড়া গ্রামে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করে। রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা ও আসামি পক্ষে এডভোকেট সিরাজুল হক মামলা পরিচালনা করেন।