সুন্দরগঞ্জে অপহূত শিশু উদ্ধার হয়নি

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২১:৪৯
উপজেলা দক্ষিণ মরুয়াদহ গ্রামের আঃ ছামাদের শিশু কন্যা (৮) অপহরণের ৭ দিন অতিবাহিত হলেও পুলিশ উদ্ধার করতে পারেনি। জানা গেছে, গত ৪ আগস্ট বিকালে ধাপাচিলা বাজারে পিতা আঃ ছামাদের নিকট থেকে বাজার খরচ নিয়ে বাড়ি যাওয়ার সময় পার্শ্ববর্তী ব্রিজের নিকট পৌঁছা মাত্রই অপহরণকারীরা জোরপূর্বক তাকে মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। এসময় তার সাথে থাকা ছোট ভাই আকাশ বাড়িতে গিয়ে মাকে বলে। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে আর পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।