বেনাপোল স্থলবন্দর থেকে কোটি টাকার আমদানি পণ্য বোঝাই ট্রাক নিয়ে ইব্রাহিম নামে এক ট্রাক চালক উধাও হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় ট্রাক চালকের নামে সি অ্যান্ড এফ এজেন্ট ব্যবসায়ী সাইদুর রহমান একটি মামলা করেছে। সাইদুর রহমান জানান, ২৯ জুলাই বেনাপোল বন্দর গুদাম থেকে আমদানি করা ভারতীয় গার্মেন্টস সামগ্রী খালাস করা হয়। পরে একটি ট্রাকে (নম্বর-ঢাকা মেট্রো ড-১৪-৩৬১৩) পণ্যগুলো লোড করে ঢাকায় আমদানিকারকের ঠিকানায় পাঠানো হয়। পণ্য বোঝাই ট্রাকটি ৩১ জুলাই ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু ট্রাকটি না পৌঁছালে চালকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও চালক ও ট্রাকের কোনো সন্ধান মেলেনি। অবশেষে এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় ট্রাক চালকের নামে মামলা করা হয়।
