সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড়ের কাছে রবিবার বিকালে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দু’জন। পুলিশ সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া বাসস্ট্যান্ডের কাছে ঐদিন বিকালে একটি বালি বোঝাই ট্রাক্টরকে একটি অটোরিকশা পেছন দিক থেকে ধাক্কা দিলে অটোরিকশার যাত্রী রতন দাস (৩০) ঘটনাস্থলেই মারা যান। আহত অটোরিকশার চালককে (৩০) জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা (৩০) ও এক মেয়ে (১৪)। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
