দুস্থ মাতাদের মাঝে বিতরণ না করে ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানবন্ধন করেছে সংশ্লিষ্ট ইউনিয়নের মেম্বার ও সাধারণ জনগণ।
জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি ভিজিএফ কার্ডধারীর মাঝে ১০ কেজি করে মোট ২২ টন চাল বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবি ৫০ মণ চাল কালোবাজারে বিক্রি করে দেয়। পরে চালগুলো ইউপি মেম্বার ও এলাকাবাসী আটক করলে শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ নাগের নির্দেশে চালগুলো জব্দ করে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে গত রবিবার দুপুরে ইউপি মেম্বার ও জনসাধারণ নীলাক্ষীয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
