ফকিরহাট-বারুইপাড়া-চিতলমারী সড়কের বেহাল দশা

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২১:৫৬
খুলনা-মাওয়া মহাসড়কের বাইপাস ফকিরহাট-চিতলমারী ভায়া বারুইপাড়া পাকা সড়কটি অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সড়ক। সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে চিংড়ি পোনা সরবরাহ ও রপ্তানিযোগ্য চিংড়ি বহনকারী এবং বিভিন্ন ধরনের হাজার হাজার যানবাহন ঝুঁকিপূর্ণ এ সড়ক দিয়ে চলাচল করছে। বিশেষ করে কোমলমতি শিশু ও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের যাতায়াতে ভোগান্তিতে পড়তে হয়। এলাকাবাসী জানান, ছোট খাট দুর্ঘটনা লেগেই থাকে। যেকোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সড়কটি মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগীরা জোর দাবি জানাচ্ছে। উপজেলা প্রকৌশলী সরদার ইকরামুল কবির জানান, নতুন সংস্কার কাজের তালিকায় সড়কটির নাম আছে। অল্পদিনের মধ্যে কাজ শুরু হতে পারে।