সমবায়ভিত্তিক ক্রেডিট ইউনিয়নসমূহের শীর্ষ প্রতিষ্ঠান দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় তথা সরকারের নীতি নির্ধারণী মহলের প্রতি অবিলম্বে সমবায়ের ওপর থেকে আরোপিত কর প্রত্যাহার করে দেশের সমবায় অঙ্গনকে গতিশীল রাখার ব্যাপারে সহানুভূতিশীল পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সমবায় সমিতির ওপর ১৫% আয়কর আরোপের ফলে ক্রেডিট ইউনিয়নের মতো স্বল্প আয়ের সমবায়ীদের ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও প্রবৃদ্ধি অর্জনের কাজ ব্যাহত হচ্ছে এবং ব্যাংক কভারেজের বাইরে থাকা সাধারণ স্বল্প আয়ের ক্ষুদ্র সঞ্চয়ীদের সঞ্চয় প্রবণতাকেও নিরুত্সাহিত করছে। -প্রেস বিজ্ঞপ্তি
