আজ থেকে জামায়াতের ৪৮ ঘণ্টার হরতাল

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২২:৪৪
আজ ভোর ৬টা থেকে জামায়াত টানা ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে। ১ আগস্ট হাইকোর্টে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেয়ার পর দলটির পক্ষ থেকে প্রথমে ১২ ও ১৩ আগস্ট হরতালের ঘোষণা দেয়া হয়। পরে হরতালের কর্মসূচি পরিবর্তন করে ১৩ ও ১৪ আগস্ট নির্ধারণ করা হয়। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে হরতাল সফল করার আহবান জানিয়ে বলেন, জামায়াতের কারাবন্দী শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে জামায়াতকে নিশ্চিহ্ন করা ও তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করার দাবি না মেনে অবৈধভাবে ক্ষমতায় থাকার নীল নকশার প্রতিবাদে জামায়াত এ হরতাল আহবান করেছে।