মহিষের দাম ৩২ লাখ টাকা!

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২২:৪৭
ভারতের উত্তরাঞ্চলের হরিয়ানা রাজ্যে একটি মহিষ ২৫ লাখ রুপিতে (বাংলাদেশি টাকায় ৩২ লাখ) বিক্রি হয়েছে। এই টাকা দিয়ে ছোট আকারের বিলাসবহুল একটি গাড়ি কেনা যায়। বিশ্বে একটি মহিষের এটিই সর্বোচ্চ দাম বলে মনে করা হচ্ছে। মহিষটি দিনে ২৮ লিটার দুধ দেয়। খবর বিবিসির। হরিয়ানা রাজ্যের হিসার জেলার সিংহ খাস গ্রামের বাসিন্দা মহিষের মালিক কাপুর সিংহ জানান, মুরাহ জাতের এই মহিষ সাধারণত এক লাখ থেকে আড়াই লাখ রুপিতে বিক্রি হয়। অন্ধ্র প্রদেশের রাজিব সারপাঞ্চ লক্ষী নামের এই মহিষটি ক্রয় করেছেন। তিনি আগামী বছর গবাদিপশুর প্রতিযোগিতায় এই মহিষকে নেবেন। প্রতিযোগিতায় জয়লাভ করলে তিনি এক কেজি স্বর্ণ পাবেন। কাপুর সিংহ জানান, দুই বছর আগে তিনি আড়াই লাখ রুপি দিয়ে লক্ষীকে কিনেছিলেন। রেকর্ড পরিমাণ দুধ দেয়ার কারণে অনেক পুরস্কার জিতেছে লক্ষী। কাপুর সিংহ এই টাকার একটি অংশ তার মেয়ের বিয়েতে খরচ করবেন।