হরতালের নামে নৈরাজ্যের বিরুদ্ধে যশোরে মানববন্ধন

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২২:৪৯
হরতালের নামে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গতকাল সোমবার বিকেলে যশোরে অর্ধশত সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। যশোর জেলা সন্ত্রাস ও নাশকতা রোধ কমিটির নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শহরের গাড়িখানা রোডে বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা কমান্ড, জেলা মহিলা পরিষদ, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী, চাঁদের হাট, বিবর্তন, সুরবিতান, সুরধুনী, তির্যক, পুনশ্চ, আশাবরী, সপ্তসুর, নৃত্যবিতান, পূজা উদযাপন পরিষদ, বিএমএ, স্বাধীনতা চিকিত্সক পরিষদ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আমরা মুক্তিযোদ্ধার স্ত্রী, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, স্পন্দন, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, বাঁচতে শেখা, জেএসডি (রব), শ্রমিক লীগ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ন্যাপসহ অর্ধশত সংগঠন তাদের ব্যানারসহ মানববন্ধনে উপস্থিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুযহারুল ইসলাম মন্টু, বিএমএ সভাপতি ডা. আতিকুর রহমান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, সিপিবি জেলা সভাপতি আবুল হোসেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সভাপতি সাজ্জাদ গনি খান রিমন, স্বাচিপ সভাপতি ডা. ইয়াকুব কবির, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান লাইজু জামান, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি আমিরুল ইসলাম রন্টু, জেএসডি (রব) জেলা সাধারণ সম্পাদক সৈয়দ বিপ্লব আজাদ প্রমুখ।