যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস-প্রেসিডেন্ট নোবেল জয়ী আল গোরের জলবায়ু লিডারশিপ ট্রেনিং কর্মসূচিতে বাংলাদেশের যুব-দূত শাহ মিম রাফায়াত চৌধুরী অংশ নিয়েছেন। শিকাগোতে গত ৩০ জুলাই থেকে ১ আগস্ট এই লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নোবেল জয়ী আল গোর শাহ মিম রাফায়াতের উদ্যমী যুব নেতৃত্বের প্রশংসা করে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের আরো উদ্যোগী ভূমিকা প্রত্যাশা করেন। তিনি বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান, জাতিসংঘ অভিযোজন কমিটির সদস্য ও বিশিষ্ট সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর বড় ছেলে।
