মাধবকুণ্ডে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২৩:০০
মাধবকুণ্ড জলপ্রপাত থেকে সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র জসিম শেখের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি টঙ্গীর ব্যবসায়ী আশিক শেখের ছেলে। ১৪ জন সহপাঠীসহ রবিবার তিনি মাধবকুণ্ডে বেড়াতে এসেছিলেন। পর্যটন পুলিশের বাধা উপেক্ষা করে বিকাল তিনটায় কুণ্ডের অতি কাছে সাঁতার কাটার এক পর্যায়ে তিনি তলিয়ে যান। ঘটনার পর বড়লেখা ও সিলেটের ফায়ার সার্ভিসের কর্মীরা রাত নয়টা পর্যন্ত লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান বন্ধ করে দেয়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, সোমবার সকালে পুনরায় অভিযান চালিয়ে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সঙ্গে থাকা জসিমের সহপাঠীরা শোকাহত হয়ে পড়েছেন।