যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক হিসেবে পুনরায় নিয়োগ পেলেন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি মো. শাহিনুর ইসলাম। গতকাল সোমবার তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি এই ট্রাইব্যুনালের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে গত ৩১ জুলাই তাকে দুই বছরের জন্য হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়। অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ ও শপথ গ্রহণের পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) অ্যাক্ট, ১৯৭৩ এর ৬(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার মোঃ শাহিনুর ইসলামের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এরপর তাকে ট্রাইব্যুনালের সদস্য হিসেবে পুনরায় নিয়োগ দানের লক্ষ্যে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ ও শপথ গ্রহণের পর প্রধান বিচারপতির মনোনয়নের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক বিচারপতি মোঃ শাহিনুর ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়।
