অধ্যায়: শিক্ষা ও মনুষ্যত্ব (প্রবন্ধ)
১. মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০২ খ. ১৯০৩ গ. ১৯০৪ ঘ. ১৯০৫
২. লেখক মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন?
ক. শিখা খ. দৈনিক ইত্তেফাক
গ. সাপ্তাহিক খাদেম ঘ. নারীশক্তি
৩. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. মনুষ্যত্ব খ. সংস্কৃতি কথা
গ. রেখাচিত্র ঘ. উন্নত জীবন
৪. ‘নিগড়’ শব্দের অর্থ কী?
ক. শিকল খ. বন্ধন গ. সীমাবদ্ধতা ঘ. জাল
৫. শিক্ষার আসল কাজ কী?
ক. মূল্যবোধ সৃষ্টি খ. জ্ঞান দান
গ. পরীক্ষায় পাস করা ঘ. সার্টিফিকেট পাওয়া
৬. জীবসত্তাকে টিকিয়ে রাখতে কী দরকার?
ক. অন্নবস্ত্র খ. শিক্ষা গ. ধন-সম্পদ ঘ. ফসল
৭. মানুষের কয়টি সত্তা রয়েছে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৮. ‘শৃঙ্খল’ শব্দের অপর নাম কী?
ক. বেড়া খ. বন্ধন গ. জাল ঘ. শিকল
৯. কীসের মাধ্যমে মানুষ মনুষ্যত্ব অর্জন করে?
ক. শিক্ষার খ. ভদ্র আচরণেরগ. শ্রদ্ধার ঘ. টাকার
১০. মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হয়?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
১১. কোন বোধটি মনুষ্যত্বের পরিচায়ক?
ক. অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়
খ. ধন-সম্পদ অর্জনই
গ. ভদ্র আচরণ ঘ. শিক্ষা অর্জন
১২. শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?
ক. প্রয়োজনীয় দিক খ. অপ্রয়োজনীয় দিক
গ. বই পড়া ঘ. গবেষণা করা
১৩. লোভে পাপ, পাপে মুত্যু-এ কথাটি-
ক. আংশিক সত্য খ. সত্য নয়
গ. সম্পূর্ণ সত্য ঘ. বুলিমাত্র
১৪. মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি?
ক. শিক্ষা খ. জ্ঞান গ. অর্থ উপার্জন ঘ. ভদ্রতা
১৫. কোন বাঁধনের ফলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছে না?
ক. প্রাণিত্বের খ. জীবসত্তার
গ. বাণীরত্ ঘ. মানবাত্মার
১৬. আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি কার ওপর পড়ে রয়েছে?
ক. শিক্ষাদানের ওপর খ. অর্থের উপর
গ. সাহিত্যের ওপর ঘ. সমাজসেবার ওপর
১৭. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে বক্তব্য প্রকাশের প্রধান বাহন কী?
ক. মনুষ্যত্ব খ. জীবসত্তা
গ. জীবসত্তা ও মানবসত্তা ঘ. মানবসত্তা
১৮. অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী”- কারা?
ক. কুলি ও মজুর খ.শিক্ষক ও ছাত্র
গ. চাষী ও ব্যবসায়ী ঘ. ধনী ও দরিদ্র
১৯. শিক্ষা-দীক্ষা মানুষকে কোন দিকে নিয়ে যেতে পারে?
ক. মনুষ্যত্ববোধের দিকে খ. অজানার দিকে
গ. বিনয়ের দিকে ঘ. মন্দলোকের দিকে
২০. শিক্ষা মানুষের কোন দিকটিকে জাগ্রত করে?
ক. সুপ্ত চেতনাবোধ খ.ব্যক্তিসত্তার ব্যাপকতা
গ. অর্থচিন্তার প্রসারতা ঘ. সামাজিকীকরণ
২১. “চাই, চাই, আরও চাই”- এখানে কী চাওয়ার কথা বলা হয়েছে?
ক. অন্নবস্ত্র তথা অর্থ খ. মনুষ্যত্ববোধ
গ. সাজগোজ ঘ. বংশগৌরব
২২. মানবসত্তা মানে কী?
ক. অমানবিক গুণাবলি খ. জ্ঞানার্জনের বিকাশ
গ. মানবিক গুণাবলির বিকাশ ঘ. সুন্দর ব্যবহার
২৩. অন্নচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা কী?
ক. অপ্রয়োজনীয় খ. উদ্দীপনাহীন
গ. অভিনন্দনযোগ্য ঘ. হতাশাব্যঞ্জক
২৪. আত্মার পতন আসে কীভাবে?
ক. উদ্যমহীন ব্যয় খ.আলস্য ও অসাধুতায়
গ. বিরামহীনতায় ঘ. জাগতিকতায়
উত্তর: ১. খ ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. ক ৭. খ ৮. ঘ ৯. ক ১০. খ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. ক ২০. খ ২১. ক ২২. গ ২৩. গ ২৪. খ
কম্পিউটার শিক্ষা
প্রকাশ কুমার দাস
প্রভাষক, কমিপউটার শিক্ষা
মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।
আজ ৪র্থ অধ্যায় থেকে আরো কিছু বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
১।০.২৫১০ কে বাইনারিতে রূপান্তর করলে কোনটি হবে?
(ক) .১ (খ) .০১ (গ) .০০১(ঘ).০০০১ ২। ১৬১০ কে হেক্সাডেসিমেলে প্রকাশ করলে কোনটি হবে?
(ক) D (খ) F (গ) ১০ (ঘ) ১১
৩। ১৬ ভিত্তিক সংখ্যার ইংরেজি বর্ণমালার কতটি প্রতীক রয়েছে?
(ক) ৪ (খ) ৬ (গ) ৮ (ঘ) ১০
৪।বাইনারি গুণের ক্ষেত্রে গুণক সংখ্যাদ্বয় ১ হলে গুণফল হবে -
(ক) ০ (খ) ১ (গ) ২ (ঘ) ১১
৫।বিয়োগের ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যাকে কম্পিউটার কি করে?
(ক) যোগ-বিয়োগ (খ) যোগ
(গ) বিয়োগ (ঘ) গুণ
৬।দশমিক পদ্ধতিতে ২ লেখার জন্য বাইনারিতে লিখতে হবে -
(ক) যোগ (খ) বিয়োগ
(গ) গুণ (ঘ) ভাগ
৭। NOR গেটের আউটপুট ০ পেতে হলে ইনপুট হতে হবে-
(i) A=1, B=1( ii) A=0, B=1 (iii) A=1, B=0
নিচের কোনটি সঠিক
(ক) i ও ii ( খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৮। ৯১ এর বিসিডি কোড হলো -
(ক) ১০০১০০০১ (খ) ১১১১১১১১
(গ) ১০০১১ (ঘ) ১০০০০০০১
৯। বাইনারি ১০০০০০১ এর মান দশমিকে-
(ক) ১১ (খ) ২০ (গ) ৬৫ (ঘ) ৯৫
১০। ২ এর ঘাত ৮ (২৮) এর দশমিক মান হচ্ছে-
(ক) ১৬ (খ) ৬৪ (গ) ২৫৬ (ঘ) ৫১২
১১। বিসিডি কোড গঠিত হয় -
(ক) ৮টি কোড নিয়ে (খ) ১৬টি কোড নিয়ে (গ) ৪টি কোড নিয়ে
(ঘ) ২টি কোড নিয়ে
১২। আসকি কোডে মূল ইংরেজি ভাষার কোডের সংখ্যা হচ্ছে-
(ক) ২৫৬টি (খ) ২১৮ টি
(গ) ৫১০ টি (ঘ) ১২৮ টি
১৩। আসকি সংকেতমালায় মোট সংকেত সংখ্যা -
(ক) ১২৮ (খ) ২৫৬(গ) ৬৪ (ঘ) ৫১২
১৪। ইউনিকোড কনসোর্টিয়াম সমপ্রতি পৃথিবীব সকল ভাষার জন্য কয়টি কোডের ব্যবস্থা করেছেন?
(ক) ৬৫৫৩০টি (খ) ৬৫৫৪৫টি
(গ) ৬৫৫৪০টি (ঘ) ৬৫৫৩৬টি
১৫। চীনা ভাষায় কয়টি বর্ণ — হাজার রয়েছে?
(ক) ৭৫ (খ) ৮৫ (গ) ৯৫ (ঘ) ৯০ ১৬।কত সালে জর্জ বুল গণিত ও যুক্তির মধ্যে সুসপষ্ট সমপর্ক বের করেন?
(ক) ১৯৪৫ (খ) ১৮৩৩
(গ) ১৯৪৪ (ঘ) ১৮৫৪
১৭।বুলিয়ান অ্যালজেবরায় প্রত্যেক চলকের কয়টি মান থাকে?
(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি ১৮। কোড ব্যবহার করে নিদের্শনা করা হয়-
(i) সংখ্যা ( ii) অক্ষর (iii) চিহ্ন
নিচের কোনটি সঠিক
(ক) i ও ii ( খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৯। এক্সঅর গেটের সাথে কোন গেটের সমন্বয়ে এক্সনর গেট গঠিত?
(ক) নর (্খ) অর (গ) নট (ঘ) এন্ড
২০। সাধারণত দুটি বিট একই কিনা তা তুলনা করার কাজে ব্যবহূত হয়-
(ক) NAND Gate (খ) XOR Gate (গ) XNOR Gate
(ঘ) বুলিয়ান অ্যালজেবরা
উত্তর: ১. খ২. গ৩. খ৪. খ৫. খ৬. ক৭. ঘ৮. ক৯. গ১০. গ১১. গ১২. ঘ১৩. খ ১৪. ঘ১৫. খ ১৬. ঘ১৭. খ১৮. ঘ১৯. গ২০. গ
