আজকের রাশিফল

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ১৭:৩৩
১৪ আগস্ট, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার আজ ৩০ শ্রাবণ, ১৪২০ বঙ্গাব্দ এবং ৬ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও বুধ। আপনার শুভসংখ্যা ১ ও ৫। শুভবার রবি ও বুধবার। শুভরত্ন রুবী ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি : মেধাবী ও উদ্যোগী। দ্রুত চিন্তা ও কাজ করতে পারেন। দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। নিজের যোগ্যতা ও দক্ষতায় আপনি আস্থাশীল। তাই দ্রুত ঝুঁকি নিয়ে চমক লাগিয়ে কাজ করে লক্ষ্যে উপনীত হতে চান। নতুন কাজ ও নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করাই আপনার আনন্দ। তবে দীর্ঘ মেয়াদী কাজ ও পরিকল্পনার প্রতি রয়েছে আপনার অনীহা। প্রথম জীবনেই লক্ষ্যস্থির করে কাজ করা উচিত। আপনাকে ধৈর্যশীল ও অধ্যবসায়ী হতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কথাশিল্পী জন গালসওদী, গায়ক ডেভিড ক্রসবি, সাংবাদিক কুলদিপ নায়ার, রশীদ করিম, গোলাম মোস্তফা জাতোই, শহীদ কাদরী, সিবি জামান, জসিম । দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ আবেগ সংযত রাখার চেষ্টা করুন। কোনো কারণে উত্তেজিত হবেন না। নিজের কাজ নিজের মত করে করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কারো পরামর্শে বিভ্রান্তি হতে পারেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবেন না। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক লেনদেনে বাধার সম্মুখীন হতে পারেন। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। প্রাপ্তি যোগ আছে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। রোমান্স ও বিনোদন শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ ব্যয় আধিক্য দেখা দিতে পারে। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য মন অবসাদগ্রস্ত হতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কোনো ঘটনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রবল মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। তর্ক-বিতর্ক এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। কেউ আপনাকে প্রতারিত করতে পারে। প্রাপ্তি যোগ আছে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ আজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। চিন্তা-ভাবনা করে কাজ করলে সফল হবেন। সন্তানের স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকতে হবে। সন্তান কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। মানসিক শান্তি বজায় নাও থাকতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজে প্রশংসিত হতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। বিপরীত লিঙ্গের কারো দ্বারা উপকৃত হতে পারেন। পরোপকারিতায় সময় ও অর্থ ব্যয় হতে পারে। বিশেষ কোনো গুণের জন্য প্রশংসিত হবেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ সরকারি চাকুরেদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। চিত্ত চাঞ্চল্য দেখা দিতে পারে। কোনো কারণে উদ্বেগ বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন। কোনো ধরনের ভুল ত্রুটির জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদদের জন্য দিনটি শুভ। গবেষণা কর্মে সাফল্য আসতে পারে। কোনো ধরনের দুর্বলতাকে আজ প্রশ্রয় না দিলেই ভালো করবেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ চাকুরিজীবীদেরকে সতর্ক থাকতে হবে। কর্মস্থল ট্রেড ইউনিয়ন সংক্রান্ত কোনো গোলযোগ দেখা দিতে পারে। এই ধরনের পরিস্থিতিতে নিরপেক্ষ থাকার চেষ্টা করুন। কেউ আজ আপনার বিরোধীতা করতে পারে। দৃঢ়চিত্ত থাকলে কোনো অসুবিধা হবে না। নতুন বিনিয়োগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ প্রবাসে সতর্ক থাকার চেষ্টা করুন। অসত্ সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। কোনো ধরনের বদনাম হতে পারে। কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। বিনোদন শুভ । মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। যৌথ বা বৃহত্ পরিবারে বিভাজন প্রক্রিয়া শুরু হতে পারে। মানসিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। মিথ্যা বদনামের সম্মুখীন হওয়ার আশঙ্কা আছে। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। যোগাযোগ শুভ।