বিজ্ঞান শিক্ষক :বলতো বিল্টু, আম বা অন্য যেকোনো ফল গাছ থেকে নিচের দিকেই শুধু পড়ে কেন?
বিল্টু :আসলে ওপরের দিকে গেলে তো খাওয়ার মতো কেউ নেই, তাই ফলগুলো নিচের দিকেই পড়ে!
সর্দারজি :ডাক্তার সাহেব, কিছু একটা করুন। সমুদ্র সৈকতে হাঁটতে যেয়ে একটা কাঁকড়া আমাকে কামড়েছে।
ডাক্তার :কই কই দেখি?
সর্দারজি :আরে জ্বালা! আমি কি কাঁকড়াটা পকেটে করে নিয়ে এসেছি না কি যে আপনাকে দেখাব?
সিনেমা হলের সামনে গিয়ে সিএনজি অটোরিক্সার এক চালক হলের দারোয়ানের কাছে জানতে চাইল—‘ভাই হল কি ভাঙছে?
‘না এখনো ভাঙে নাই, তয় মছমছ করতাছে!’—উত্তরে জানাল দারোয়ানটি
এক শিশু ইঁদুর জীবন প্রথমে একটা বাঁদুড়কে আকাশে উড়তে দেখে দৌঁড়ে তার মায়ের কাছে গিয়ে বলল—
:জানো মা, আজ না আকাশে একটা পরী উড়তে দেখলাম!
:তুই এই মেয়েটাকেই বিয়ে করতে চাইছিস কেন?
:কারণ সে অন্য সব মেয়ে থেকে আলাদা।
:কীভাবে?
:একমাত্র সেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, অন্য কেউ না!
