নেক্সাস ব্র্যান্ডের স্মার্টফোন দেশের বাজারে এনেছে প্যাসিফিক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান প্যাসিফিক কোম্পানি বিডি লিমিটেড। সম্প্রতি প্যাসিফিক গ্রুপের হেড অফিসে নেক্সাসের সিগনেচার এনটিথ্রি মডেলের এই স্মার্টফোনটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্যাসিফিক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. শফিউল আজম মোহসীন, ডিরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স আজাদ কামাল, জেনারেল ম্যানেজার সাইদুর রহমান, মার্কেটিং ম্যানেজার নাফিজ ইমতিয়াজ, ন্যাশনাল সেলস ম্যানেজার নেসার উদ্দিন প্রমুখ। এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.১। এতে রয়েছে ১গিগাহার্জ সিপিইউ, ৪.৬৩” এলসিডি, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, মাল্টি সেন্সর টাচ স্ক্রিন, ওয়াই-ফাই, ব্লুটুথ প্রভৃতি। ৬ মাসের কিস্তি সুবিধায় কোনো ক্রেডিট কার্ড ছাড়াই কেনা যাবে এই ফোন। সাথে রয়েছে ৮ জিবি মেমোরি কার্ড, ফ্লিপ কভার প্রভৃতি। ১ বছরের ওয়ারেন্টিসহ এই ফোনটির দাম রাখা হয়েছে ১২ হাজার টাকা।
