হঠাত্ ফেসবুক থেকে উধাও জনপ্রিয় একাধিক বাংলাদেশি পেজ

আপডেট : ১৫ মে ২০১৯, ০০:৫৯

ইত্তেফাক রিপোর্ট

ফেসবুকে বাংলাদেশি অ্যাডমিন পরিচালিত বেশ কিছু জনপ্রিয় গ্রুপ হঠাত্ করেই উধাও হয়ে যাচ্ছে বলে বলে অভিযোগ উঠেছে। এসব গ্রুপ উধাও হওয়ার পর ওইসব গ্রুপের অ্যাডমিনরা যোগাযোগ করলে ফেসবুক কর্তৃপক্ষ জনিয়েছে ‘কমিউিনিটি স্ট্যান্ডার্ড’ ভায়োলেট করার জন্য তাদের এসব পেইজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এ ব্যাপারে ঢাকা মেট্টোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম বলেন, সাইবার ক্রাইম ইউনিট বিষয়টি অবগত হয়েছে এবং ফেসবুককেও জানিয়েছে। আশা করা যায়, ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে।  তিনি বলেন, এসব পেইজে তৃতীয় কোনো পক্ষ কৌশলে এমন কিছু প্রকাশ করেছে যা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে চলে গেছে। সাধারণভাবে এসব পেজে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করে এমন কোনো কিছু প্রকাশ হতে দেখা যায় না।

ফেসবুক থেকে জনপ্রিয় এসব গ্রুপ পেইজ উধাও হওয়া শুরু করে গত ১৩ মে গভীর রাত থেকে। প্রথমে ‘আপওয়ার্ক বাংলাদেশ’ নামের একটি কমিউনিটি গ্রুপের অ্যাডমিনরা বিষয়টি টের পান। ১৩ মে রাতে গ্রুপের ৬ জন অ্যাডমিন এবং ৫ জন মডারেটর ফেসবুক থেকে স্বয়ংত্রিক্রয় ভাবেই লগ-আউট হয়ে যান। পরে তারা ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারেন ফেসবুকের ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন’ ভঙ্গ করায় আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপটি ফেসবুক থেকে মুছে ফেলা হয়েছে। পরে নতুন করে ফেসবুকের দেওয়া তথ্য যাচাই পদ্ধতি অনুসরণ করে পেইজটি আবারো সক্রিয় করার চেষ্টা চলছে সংবাদ মাধ্যমকে জানান গ্রপের মডারেটর মোহাম্মদ আসিফ। এ গ্রুপটির সদস্য সংখ্যা প্রায় দেড় লাখ।

একইভাবে ১৩ মে রাতে একই সময়ে উধাও হয়ে যায় দেশের অন্যতম বড় ফেসবুক গ্রুপ ‘সার্চ ইংলিশ’। এ গ্রুপটি ফেসবুকের স্বীকৃত গ্রুপ ছিল। এ ছাড়া আরো উধাও হয়ে যায় ‘উই আর বাংলাদেশ’ ‘ক্রিকেটখোর’ ‘ভয়েজ অব রাইটস’ এবং ‘সিনেমাখোরদের আড্ডা’ পেইজ। এসব কয়েকটি পেজের সদস্য সংখ্যা লাখের উপরে।