পূর্ণ গোপনীয়তা বজায় রাখতে সক্ষম, এমন স্মার্টফোন তৈরি করছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সংবাদসংস্থা কেসিএনএ সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে। এর প্রমাণস্বরূপ তারা উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং-উনের একটি ছবিও প্রকাশ করেছে। এই ছবিটি তোলা হয়েছিল গত মে মাসে, যখন কিম সেই মোবাইল নির্মাতা কারখানা পরিদর্শন করেন।
চিপ নির্মাতা এনভিডিয়া সম্প্রতি বাজারে এনেছে তাদের প্রথম গেম কনসোল শিল্ড। অ্যান্ড্রয়েডে চালিত এই গেম কনসোলে ব্যবহার করা হয়েছে টেগরা ৪ প্রসেসর। পাশের ছবিতে এনভিডিয়া’র সিইও জেন-সুন হুয়াংকে দেখা যাচ্ছে শিল্ড ব্যবহার করে খেলতে।
প্রযুক্তি পণ্য নির্মাতা এলজি সম্প্রতি বাজারে এনেছে নতুন স্মার্টফোন জি২। নিউইয়র্কে এক প্রেস কনফারেন্সে নতুন এই স্মার্টফোনটি অবমুক্ত করা হয়। গত সপ্তাহে তোলা এই ছবিতে কয়েকজন সাংবাদিকদের দেখা যাচ্ছে নতুন এই ফোনের ছবি তুলতে।
বিশ্বব্যাপী ইন্টারনাল এবং এক্সটার্নাল হার্ডডিস্ক ড্রাইভ নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে শীর্ষে অবস্থান করছে ওয়েস্টার্ন ডিজিটাল বা ডাব্লিউডি। প্রযুক্তি প্রদর্শনীগুলোতেও থাকে তাদের উপস্থিতি। পাশের ছবিতে এশিয়ার একটি প্রযুক্তি পণ্যের মেলায় ডাব্লিউডি’র বুথে দেখা যাচ্ছে একজন মডেলকে।
