অস্ত্রসহ জামায়াতের ৬ জন দাউদকান্দিতে গ্রেফতার

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২১:৪৯
গত সোমবার দাউদকান্দির শহীদনগর সংলগ্ন ষোলপাড়া থেকে দেশীয় অস্ত্র ও জিহাদী বই পুস্তুকসহ জামায়াত-শিবিরের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা জানান, গতকাল মঙ্গলবার জামায়াত-শিবিরের ডাকা হরতালকে সফল করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নাশকতা কাজের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ একটি বাড়িতে তল্লাশি চালায়ে কেন্দ্রীয় জামায়াতের রোকন মোকলেছুর রহমান ও মাওলানা আবদুল লতিফসহ ৬ জনকে গ্রেফতার করে। পুলিশ তাদের নিকট থেকে বল্লম, টেঁটা, রামদা এবং বিভিন্ন ধরনের জিহাদী বই উদ্ধার করে।