সন্ত্রাসী, জঙ্গি আর যুদ্ধাপরাধী সংগঠন হিসাবে পাকিস্তানি দোসর জামায়াতের অস্তিত্ব এখন শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। দেশবাসী আর কখনো তাদের মাথাচাড়া দিতে দেবে না। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দানকালে এসব কথা বলেন। এ সময় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম সিরাজ, দলের নেতা ডাঃ মজিবর রহমান, সিরাজুল আলম মাস্টার, আব্দুল হামিদ মণ্ডল, মনিরুজ্জামান মনি, হাবিবুর রহমান হাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
