নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল-বালিয়াপাড়া সড়কে গত সোমবার রাতে গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মুখোশধারী ১৫-১৬ জন অস্ত্রধারী ডাকাত সিএনজি, অটোরিকশা, প্রাইভেটকার যাত্রীদের নগদ টাকা, মোবাইল সেট, স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাতদের কবলে পড়া মুন্দিরপুর এলাকার সজিব মিয়া ও ইসমাইল হোসেন জানান, সোমবার রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত এ গণডাকাতি চলে। বেবীট্যাক্সি যোগে রাত সোয়া ১১টার দিকে মুন্দিরপুর যাওয়ার পথে গোলাকান্দাইল-বালিয়াপাড়া সড়কের দড়িকান্দি এলাকায় ডাকাতদের কবলে পড়েন। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিফুজ্জামান মিয়া জানান, ডাকাতির ঘটনা শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি।
