কক্সবাজার জামায়াতের নায়েবে আমির গ্রেফতার

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২১:৫৩
কক্সবাজার শহর জামায়াতের নায়েবে আমির এডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদীকে (৪৭) গ্রেফতার করা হয়েছে। গত সোমবার জেলা আইনজীবী ভবনের সামনে থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিমউদ্দিন জানান, কক্সবাজার শহরে গত ১৫ ফেব্রুয়ারী সংঘটিত পুলিশের সাথে সংঘর্ষ এবং এর পরবর্তী সকল ঘটনায় জামায়াত-শিবিরের পক্ষে জাফরউল্লাহ ইসলামাবাদীর সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।