পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আমরা যারা রাজনীতি করি, তাদের মধ্যে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব থাকে। সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। আমরা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী দেখতে চাই। সেটি হলে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বাংলাদেশকে যারা পিছিয়ে দিতে চায়, সেই সব অপশক্তির কোন চেষ্টাই সফল হবে না এ বাংলাদেশে।
মন্ত্রী মঙ্গলবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার কাটাখালি বাজারে মেঘনার পাড়ে আয়োজিত সভায় এসব কথা বলেন। পরে মন্ত্রী উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামে বেলা একটায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
