নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে প্রার্থী হতে পারেন। গত শনিবার দুপুরে শ্বশুরবাড়ী বিশ্বনাথের রামধানা গ্রামে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ইলিয়াস আলীর অপেক্ষায় থাকবো। কোন কারণে যদি তার (ইলিয়াসের) নামে নমিনেশন পত্র দাখিল করা না যায়, আর নেত্রী (বেগম খালেদা জিয়া) যদি চান- তাহলে হয়তো আমি নমিনেশন পত্র দাখিল করতে পারি। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একক বা জোটবদ্ধ যেভাবেই হোক বিএনপি নির্বাচনে গেলে এই আসন (সিলেট-২) থেকে ইলিয়াস আলীর পরিবারের কেউই নমিনেশন পাবে। জোটের শরীক কেউ নমিনেশন পাওয়ার প্রশ্নই উঠে না।
