তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামার চীনা ভাষার ওয়েবসাইট হ্যাকড্ হয়েছে। তবে কে বা কারা এটি হ্যাক করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। খবর বিবিসির।
কম্পিউটার নিরাপত্তা বিষয়ক কোম্পানি ক্যাসপারস্কি ল্যাব সতর্ক করে দিয়ে বলেছে, তিব্বতের কেন্দ্রীয় প্রশাসনের ওয়েবসাইট (সিটিএ) হ্যাকড হয়েছিল। মনে করা হচ্ছে হিংসাত্মক কোনো সফটওয়ার ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে। সিটিএ’র অফিসিয়াল ওয়েবসাইট ‘তিব্বত ডট নেট’ ভারতের ধর্মশালা থেকে পরিচালিত হয়। হ্যাকারদের তথ্য জানা না গেলেও কারিগরি দিক বিবেচনা করে ধারণা করা হচ্ছে, এশিয়ার মানবাধিকার দলের ওয়েবসাইটও এদের হ্যাকিংয়ের শিকার হয়েছিল। দালাইলামা ১৯৫৯ সাল থেকে নির্বাসিত জীবন-যাপন করছেন।
