আগামীতে শব্দের চেয়েও গতিশীল ইলেক্ট্রিক গাড়ি তৈরি হতে যাচ্ছে। ঘন্টায় চার হাজার মাইল গতি সম্পন্ন এই গাড়িতে আধুনিক যানের সবরকম সুযোগ-সুবিধা থাকছে। খবর বিবিসি ও সিএনএন’র।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি-উদ্যোক্তা এলন মাস্ক নামের এক বিলিয়নার এই গাড়ি তৈরির পরিকল্পনা করছেন। প্রস্তাবিত দ্রুতগতির এ যোগাযোগ ব্যবস্থায় কম খরচে শব্দের চেয়েও দ্রুতগতিতে যাতায়াত করা সম্ভব হবে। ঘন্টায় চার হাজার মাইল পাড়ি দিতে পারবে আধুনিক প্রযুক্তির এই যান। তবে মাস্ক কেবল এর তথ্য প্রকাশ করেছেন। এটি বাস্তবায়ন হলে যান চলাচলে এক যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। চুম্বক ও পাখার সাহায্যে বুলেটের মতো দ্রুতগতিতে ক্যাপসুল পাঠানো সম্ভব। শূন্য টিউবের একটি ক্যাপসুলে চার থেকে ছয়জন যাত্রী বহন করা যাবে। এছাড়া সঙ্গে প্রত্যেকে একটি করে ব্যাগ নিয়ে যেতে পারবেন। শক্তির উত্স হবে সৌরশক্তি। ৩৮০ মাইল দূরত্বের দুই শহর লস অ্যাঞ্জেলস থেকে স্যান ফ্রান্সিসকোর মধ্যে দ্রুতগতির হাইপারলুপ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ৬০০ কোটি মার্কিন ডলার খরচ হবে। এ ব্যবস্থার ফলে স্টেশন থেকে প্রতি ৩০ সেকেন্ড পরপর একটি করে ক্যাপসুল ছেড়ে যাবে। এই রাস্তায় জনপ্রতি টিকিটের দাম হবে ২০ ডলার। চলার সময় মনে হবে আপনি আকাশপথে চলছেন।
