ব্রিটেনের আগামী ২০১৫ সালের সাধারণ নির্বাচনে প্রভাব রাখতে পারে এশিয়া ও আফ্রিকা বংশোদ্ভূত নাগরিকরা। নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। তবে আফ্রিকান কালো ভোটারদের চেয়ে এশিয়ার ভোটাররাই বেশি প্রভাব ফেলবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।ক্রস পার্টি গ্রুপের অপারেশন ব্লাক ভোট শীর্ষক জরিপে জানা গেছে, দিনে দিনে এশিয়া ও আফ্রিকার বংশোদ্ভূত নাগরিকরা বৃদ্ধি পাচ্ছে। ব্রিটেনে বিভিন্ন দেশের লোক একত্র বাস করছে। আর শ্রমিক দলের জন্য সুখবর হলেও রক্ষণশীল দলের জন্য খারাপ খবর। গত নির্বাচনে রক্ষণশীল দল মাত্র এসব সংখ্যালঘুদের মাত্র ১৬ শতাংশ ভোট পায় এবং শ্রমিক দল পায় ৬৮ শতাংশ ভোট। ২০০১ সালে সংখ্যালঘিষ্ট এসব নাগরিকদের সংখ্যা ছিল শতকরা ৭ভাগ যা ২০১১ সালে বেড়ে দাঁড়ায় ১১শতাংশে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধারা চলতেই থাকবে এবং ব্রিটেনের আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে। সংস্থার মুখপাত্র সাইমন উইলি বলেন, এটা রাজনৈতিক খেলায় একটা পরিবর্তন আনবে। আর যদি সংখ্যালঘুরা এই ইতিবাচক দিকটি বুঝতে পারে তাহলে গণতন্ত্রেরই উন্নতি হবে।
