জেলার সীমান্তবর্তী মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং-এর কয়েকটি পাহাড়ি গ্রামে গত ৩ আগস্ট সংঘটিত সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত ১২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মো. ইলিয়াস এর আদালতে হাজির করে মামলার প্রধান আসামি সিরাজুল ইসলামসহ ৫ জনের প্রত্যেককে ১০ দিন করে এবং অপর ৭ আসামির প্রত্যেককে ৭ দিন করে রিমান্ডের আবেদন জানালে আদালত তিন জনকে ৩ দিন এবং অপর ৯ জনকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৩ আগস্ট সকালে মো. কামাল হোসেন নামক এক মোটর সাইকেল চালককে অপহরণের ঘটনার জের ধরে ঐ এলাকার ৩টি পাহাড়ি গ্রামের ৩৫টি ঘরবাড়িতে অগ্নিসংযোগ প্রায় আড়াইশ ঘরবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আতংকিত হয়ে অন্তত ৫শ পাহাড়ি পরিবার সীমান্তের নো-মেন্সল্যান্ড ও জঙ্গলে আশ্রয় নেয়। পরে সরকারি প্রচেষ্টায় তাদের স্ব স্ব গ্রামে ফিরিয়ে আনা হয়।
