শেরপুরে মহিলা পুলিশের আত্মহত্যা স্বামী আটক

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২২:৫৩
শেরপুর সদর থানার পুলিশ সদস্য জহুরা বেগম (২৪) আত্মহত্যা করেছে। এ ঘটনায় পুলিশ তার স্বামীকে আটক করেছে। জানা গেছে, সোমবার বিকালে শহরের চকপাঠক এলাকায় ভাড়া বাসায় ওই মহিলা পুলিশ সদস্য ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার স্বামী ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়। নিহত মহিলা পুলিশ সদস্য এক সন্তানের জননী। জানা গেছে, দীর্ঘদিন যাবত্ ব্যবসায়ী স্বামী পলাশের সাথে পারিবারিক কলহ ছিল। সদর থানার ওসি মাজহারুল করিম জানান, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।