বিভিন্ন পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাদের বদলি করেছে সরকার। সুপ্রিম কোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে ১৩ জন অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তা এবং ৫ জন যুগ্ম-জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
অতিরিক্ত জেলা জজ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের মধ্যে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনকে মুন্সিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আলি আকবরকে ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমজাদ হোসেনকে রাঙ্গামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আনিসুর রহমানকে কুষ্টিয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মফিজুর রহমান ভূঞাকে ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামকে পটুয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী রফিউল আলমকে পাবনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী রহমানকে গাইবান্ধার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমতাজ পারভীনকে চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবিএম জহিরুল গণি চৌধুরীকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুর রব হাওলাদারকে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাসকে মাদারীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. গোলাম সারওয়ারকে কিশোরগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।
যুগ্ম-জেলা জজ ও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম জেলা জজ মো. আবদুর রহিম তালুকদারকে ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ, খাগড়াছড়ির যুগ্ম জেলা জজ একেএম এনামুল করিমকে নড়াইলের যুগ্ম জেলা ও দায়রা জজ, ময়মনসিংহের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ মো. মাসুদ পারভেজকে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ, লক্ষীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুনকে খাগড়াছড়ির যুগ্ম জেলা জজ এবং শরীয়তপুরের যুগ্ম জেলা জজ মো. সোলায়মানকে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।
