আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে শিল্পিতের আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২২:৫৮
শিল্পিত-এর উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় মুক্তিযুদ্ধ জাদুঘর, ৫, সেগুনবাগিচা, ঢাকায় ‘তৃতীয় বিশ্বের বিশ্বনায়কদ্বয় বঙ্গবন্ধু ও নেলসন ম্যান্ডেলা অর্ধশতক পূর্ব পশ্চাত্ সমীকরণ এবং বর্ণবাদ-উত্তর পৃথিবী ও আমরা’ শিরোনামে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডেপুটি স্পিকার শওকত আলী, বিশেষ অতিথি থাকবেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, কথা সাহিত্যিক শেলিনা হোসেন, মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী শাহাবউদ্দিন আহমেদ, শরীফ ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ আশরাফউজ্জামান, কবি বেলাল চৌধুরী, গীতিকার রফিকুজ্জামান। —প্রেস বিজ্ঞপ্তি