ভারতের মুম্বাই ও বাংলাদেশের প্রথম ডেপুটি হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পেশাদার কূটনীতিক সামিনা নাজ। ভারত সরকার ইতিমধ্যে এই নিয়োগ প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে মঙ্গলবার ভারতীয় হাইকমিশন জানিয়েছে। মুম্বাই সম্প্রতি বাংলাদেশের চতুর্থ মিশন খোলা হয়। নয়াদিল্লি ছাড়াও কলকাতা ও আগরতলায় বাংলাদেশের মিশন আছে।
