হ্যাকারদের কবলে দালাই লামার চীনা ভাষার ওয়েবসাইট

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ১৯:১৬
তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামার চাইনিজ ভাষার ওয়েবসাইটটির দখল নিয়েছে হ্যাকাররা। নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি’র নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা এই হামলার সম্ভাবনার বিষয়ে সতর্ক করেছিল আগে থেকেই। ধারণা করা হচ্ছে এই সাইটে যারা ভিজিট করছেন, তাদের তথ্য সংগ্রহ করার জন্য ক্ষতিকর সফটওয়্যার এবং ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া হয়েছে। কারা এই ওয়েবসাইটে হামলা চালিয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। কোনো সংগঠন এই হামলার দায়ও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি এখনও পর্যন্ত। এদিকে তিব্বতের আরও বেশকিছু সংগঠনের ওয়েবসাইটেও হামলার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে ক্যাসপারস্কি।