হাই রেজ্যুলেশনের ছবি দেখার উপযোগী স্যামসাং ব্র্যান্ডের S23C350H মডেলের ২৩” এলইডি মনিটর বাজারে এনেছে কম্পিউটার সোর্স। পরিবেশবান্ধব ও বিদ্যুত্ সাশ্রয়ী এই মনিটরের রেসপন্স টাইম ৫ মাইক্রোসেকেন্ড, রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল, কন্ট্রাস্ট অনুপাত ১০০০:১, প্রতি বর্গমিটারের পিক্সেল ফ্রিকোয়েন্সি ২৫০ ক্যান্ডেলা। এতে রয়েছে এইচডিএমআই ও ভিজিই পোর্ট। মূল্য ২১,৫০০ টাকা। রয়েছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা।
