গঙ্গাচড়ায় ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২০:৪৬
আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়ায় হত-দরিদ্রদের মাঝে গত মঙ্গলবার রিকশা-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর গ্রামে আলহাজ্ব কছির উদ্দিন কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তিস্তা বাঁধে ও অন্যান্য এলাকায় ১৫টি রিকশা, ১৫টি ভ্যান ও ৩টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীটারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হক মানিকসহ অন্য কর্মকর্তা-কর্মচারী।