দৈনিক ইত্তেফাকের বিশেষ ক্রোড়পত্র আমার জেলা মৌলভীবাজার-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ, কে,এস মাহবুুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ, বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী) মাহবুবুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস,এম, উমেদ আলী, ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, কুলাউড়া প্রতিনিধি সুশীল সেনগুপ্ত, কমলগঞ্জ প্রতিনিধি নূরুল মোহাইমিন মিল্টন এ সময় উপস্থিত ছিলেন।
