কসবায় শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২০:৫১
কসবার কায়েমপুর মেধা লালন ছাত্র সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৩ আগস্ট সকালে কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কায়েমপুর ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. মহসিন চৌধুরী ও বিশিষ্ট শিল্পপতি বাছির আহম্মেদ চৌধুরী। এ সময় বিশিষ্ট সমাজ সেবক হাজ্বী আবদুল লতিফ, আবদুস সামাদ ভুঁইয়া, গাজী ফিরুজ মিয়া মেম্বার, সুলতান আহমেদ মেম্বার ও নার্গিস আক্তার মেম্বার উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন কায়েমপুর মেধা লালন ছাত্র সংঘের সভাপতি মো. ইসমাইল হোসাইন।