ইভটিজিং, বাল্যবিবাহ, শিশুশ্রম ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে গতকাল মঙ্গলবার নেত্রকোনার বারহাট্টা সি.কে.পি উচ্চ বিদ্যালয়ের ২০১১ ব্যাচের শিক্ষার্থীরা ঈদ পুনর্মিলনীতে এক ব্যতিক্রমধর্মী সাইকেল র্যালি করেছে। বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে ফরিদ আহম্মদ এ সময় র্যালিটির উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন সার্বিক সহযোগিতায় বিশিষ্ট সমাজ সেবক জালালউদ্দিন তালুকদার, মহসীন চৌধুরী, আতিকুর রহমান, হূদয় মজুমদার। পরে র্যালিটি বারহাট্টা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
