মে ধা বী মু খ

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২১:৪৫
নওরীন জাহান নিম্মী নওরীন জাহান নিম্মী এইচএসসি পরীক্ষায় ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. হান্নান মিয়াজী ও শাহানাজ বেগমের মেয়ে। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে। সাইফুল মালেক সাইফুল মালেক এইচএসসি পরীক্ষায় ঢাকার শহীদ পুলিশ স্মৃতি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে ব্যবসায়ী মো. আব্দুল খালেক ও সালেহা বেগমের একমাত্র ছেলে। সে ভবিষ্যতে প্রকৌশলী হতে ইচ্ছুক। সে সকলের দোয়া প্রার্থী। ফাহিম হাসান রকিব ফাহিম হাসান রকিব এ বছর এইচএসসি পরীক্ষায় রাজউক উত্তরা মডেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে ব্যবসায়ী মো. আব্দুল বাসেদ মোল্লা ও রেহান আক্তারের একমাত্র ছেলে। রিফাত আল মাহমুদ রিফাত আল মাহমুদ এইচএসসি পরীক্ষায় গাজীপুরের এমইএইচ আরিফ কলেজ থেকে ব্যবসা শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে বাটা সু কোম্পানীর কর্মকর্তা মো. সাইদুর রহমান ও রোকেয়া বেগমের কনিষ্ঠ পুত্র।