নিখোঁজ

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২১:৪৫
আব্দুর রহমান আকাশ নামে ১০ বছরের এই ছেলেটি গত ১২ আগস্ট রাজধানীর ৩০৮, পূর্ব নাখালপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়েছে। তার পরনে ছিল লাল ছাপা লুঙ্গি ও গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি। ছেলেটির গায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি। কেউ তার সন্ধান পেলে ০১৯৪২-৮৪৬৮৪৯ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।