অক্সিজেন রেলক্রসিংয়ের সামনে ঝুঁকিপূর্ণ দোকানপাট

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২১:৪৭
বন্দরনগরী চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন কেডিএস গার্মেন্টসের পেছনে রেলক্রসিংয়ের পাশে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গড়ে উঠেছে শতাধিক দোকান। অক্সিজেন রেলক্রসিং থেকে রৌফাবাদ মোড় পর্যন্ত রেললাইনের দু’পাশে চায়ের দোকান, ফার্নিচারের দোকান, ইজি লোডের দোকান মদ-গাঁজার দোকানসহ শতাধিক দোকান বসিয়ে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ওই চক্রটি। এতে করে উল্লিখিত এলাকা হাজার হাজার মহিলা শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটাচলা করেন। দিন-রাত ওইসব দোকানে পার্শ্ববর্তী এলাকার বখাটে, মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের আড্ডা থাকে। তাই জনস্বার্থে জরুরিভিত্তিতে অক্সিজেন থেকে রৌফাবাদ পর্যন্ত রেলক্রসিংয়ের দু’পাশ থেকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ দোকানপাট উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মনি আক্তার, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম ৪২১১